সাত ট্রাক্টর ভর্তি চোরাই কাঠ উদ্ধার - The News Lion

সাত ট্রাক্টর ভর্তি চোরাই কাঠ উদ্ধার

 


দি নিউজ লায়ন;    বেআইনি ভাবে পূর্ণবয়স্ক গাছ কাটার বিরুদ্ধে অভিযান চালালো বনদপ্তর। উদ্ধার করা হয়েছে সাত ট্রাক্টর ভর্তি বিভিন্ন গাছের গুড়ি। যেগুলি রাতের অন্ধকারে পাচারের পরিকল্পনা নিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জাতীয় সড়কের ধার থেকে পূর্ণবয়স্ক মূল্যবান এই গাছগুলি উদ্ধার করেছে বনদপ্তরের অফিসারেরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বেহুলা ব্রিজ সংলগ্ন এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে। মঙ্গলবার দুপুরে গিয়ে ট্রাক্টর বোঝাই করে মূল্যবান পূর্ণবয়স্ক কাটা গাছের গুড়িগুলি উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা । যদিও এই অভিযানের আগাম আঁচ পেয়ে ওই এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ । পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে জেলা বনদপ্তর।


এদিকে ওই এলাকার স্থানীয় একাংশ বাসিন্দাদের বক্তব্য, বেহুলা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের ধারে বিদ্যুতের খুঁটি এবং তাঁর মেরামতির কাজ চলছে। কারণ সোমবার এই এলাকায় সারাদিন বিদ্যুৎ ছিল না।  তাই অনেকেই ভেবেছিল হয়তো সংশ্লিষ্ট দপ্তর থেকে পূর্ণবয়স্ক গাছগুলি কেটেই বিদ্যুতের খুঁটি এবং তারের সংযোগের কাজ চালানো হচ্ছে। কিন্তু সেই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল তাই এদিন বনদপ্তরের অফিসারদের অভিযানে প্রমাণ হয়ে গিয়েছে। বিদ্যুতের কাজ করার সুযোগ নিয়ে এলাকারই একশ্রেণীর দুষ্কৃতীরা মূল্যবান পূর্ণবয়স্ক গাছগুলি কাটার পরিকল্পনায় নিয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যে প্রায় দশটি গাছ দুষ্কৃতীরা কেটে ফেলেছে বলে অভিযোগ। সেই গাছগুলি মঙ্গলবার পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই অভিযান চালিয়ে দুষ্কৃতীদের এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বনদপ্তরের কর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.